পাঁচ ছাত্রীকে যৌন নিপীড়ন, স্কুলের প্রধান শিক্ষক আটক ভারতে

১৮ ডিসেম্বর ২০২০, ১২:৫১ PM
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ © ফাইল ফটো

ভারতের দক্ষিণাঞ্চলের তেলাঙ্গানা রাজ্যের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষকের বিরুদ্ধে অন্তত পাঁচজন নাবালিকা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী ছাত্রীদের সবার বয়স ছয় থেকে ১০ বছরের মধ্যে।

জানা গেছে, ভুক্তভোগীদের মধ্যে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসাও দেওয়া হয়। ওই ছাত্রী তার মাকে শিক্ষকের ব্যাপারে পুরো ঘটনা খুলে বলে। এরপর বিষয়টি জানাজানি হয়।

ওই ছাত্রীর পরিবার পুলিশের দ্বারস্থ হলে ঘটনা আরো জটিল আকার ধারণ করে। জানা যায়, আরো চারজন ছাত্রী ওই শিক্ষকের হাতে নিপীড়নের শিকার।

পুলিশ কর্মকর্তা সুনীল দত্ত বলেন, নাবালিকা ছাত্রীদের নিপীড়নের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। একজন ছাত্রীর বাবা অভিযোগ করেছেন। তদন্তে আরো চারজন ভুক্তভোগীকে আমরা খুঁজে পেয়েছি।

ভুক্তভোগীরা জানিয়েছে, বিদ্যালয়েই তাদের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন ওই শিক্ষক। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের বয়স ৪০ বছর। ছাত্রীদের ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করেছিলেন অভিযুক্ত ডোডা সুনীল। গত বুধবার তাকে আটক করা হয়।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬