স্কুলছাত্রীকে বিয়ে করা সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১৮ ডিসেম্বর ২০২০, ১০:২৬ AM

© ফাইল ফটো

কুড়িগ্রামের উলিপুরে নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে চাঞ্চল্যের সৃষ্টি করা ৪৯ বছর বয়সী সেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেবকে অবশেষে করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে।

জানা যায়, গত ১ নভেম্বর রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব সরকার ওই ইউনিয়নের নবম শ্রেণিতে পড়ুয়া বর্ণিতা ওসমান বর্ণিকে (১৫) জন্ম তারিখ পরিবর্তন করে বিয়ে করেন। বিয়ের সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

ওই সময় ইউপি চেয়ারম্যান প্রকাশ্যে বাল্যবিয়ে করলেও প্রশাসন কোনো আইনগত ব্যবস্থা না নেয়ায় জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই সময় বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টি প্রকাশিত হলে প্রশাসন নড়েচড়ে বসে। এরপর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।

পরে স্থানীয় তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক কুড়িগ্রাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।

এ বিষয়ে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার জানান, বরখাস্তের বিষয়টি আমার জানা নেই।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি বলেন, তাকে এ বিষয়ে শোকজ করা হয়েছে।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬