বাবার স্বপ্ন পূরণে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেল ছেলে

১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৫৬ AM
ঘোড়ায় চড়ে হাওড়ের চিকন পাড়ি দিয়ে বিয়ে করতে যান মনির হোসেন

ঘোড়ায় চড়ে হাওড়ের চিকন পাড়ি দিয়ে বিয়ে করতে যান মনির হোসেন © ফাইল ফটো

বাবা মো. বাচ্চু মিয়ার স্বপ্ন ছিল তার বড় ছেলে মো. মনির হোসেনকে পালিত ঘোড়া রাজার পিঠে বসিয়ে বর সাজিয়ে কনের বাড়িতে যাবেন। পেশায় একজন কৃষক হলেও এমন স্বপ্ন লালন করে আসছেন দীর্ঘ দিন ধরেই। তবে তার স্বপ্ন এবার বাস্তবে রুপ নিয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তার সেই স্বপ্ন সত্যি হলো।

বাচ্চু মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সিংপুর গ্রামের বাসিন্দা। দুই ছেলে তিন মেয়েকে নিয়ে তার সংসার।

জানা গেছে, তার বড় ছেলে মো. মনির হোসেনের বিয়ে ঠিক হয় বিরামপুর গ্রামের বাসিন্দা মো. মরম আলীর মেয়ে শারমিন আক্তারের সঙঙ্গে। বরের বাড়ি থেকে কনের বাড়ি নৌকায় যেতে সময় লাগে প্রায় ৩০ মিনিট লাগে। কিন্তু বাবার স্বপ্ন সত্যি করার জন্য ১০০ জন বরযাত্রী নিয়ে বর ঘোড়ায় চড়ে হাওরের চিকন পথ দিয়ে ১ ঘণ্টায় কনের বাড়িতে গিয়ে পৌঁছান।

বরের বাবা বাচ্চু মিয়া বলেন, আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে আমি স্বপ্ন দেখতাম বর বেশে ছেলেকে ঘোড়ার পিঠে বসে কনের বাড়িতে যাবে। আর আমরা সেই ঘোড়ার পিছনে পিছনে সবাই হেঁটে যাব। আজ আমার সেই স্বপ্ন হয়েছে। সত্যি আজ আমি খুব আনন্দিত।

বর মো.মনির হোসেন বলেন, আমার বাবার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমাকে ঘোড়ায় চড়িয়ে কনের বাড়িতে নিয়ে যাবেন। সেই জন্য তিনি একটা ঘোড়া পালতে থাকেন, তার নাম দেওয়া হয়েছে রাজা। আমি সেই রাজার পিঠে চড়ে আজকে বর সেজে কনের বাড়িতে গিয়েছি, বাবার স্বপ্ন সত্যি করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬