ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ করোনায় আক্রান্ত

১৭ ডিসেম্বর ২০২০, ০৪:২৪ PM
ইমানুয়েল ম্যাক্রঁ

ইমানুয়েল ম্যাক্রঁ © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। বর্তমানে তিনি অোইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দেশটির সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রঁ’র করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় আগামী ৭ দিনের জন্য আইসোলেশনে থাকবেন ম্যাক্রঁ। আইসোলেশনে থেকেই নিজের কাজ চালিয়ে যাবেন তিনি।

এর আগেও বিশ্বের একাধিক রাষ্ট্রনায়কের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মার্কিন নির্বাচনের আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রসঙ্গত, ফ্রান্সে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গতকালও দেশটিতে নতুন করে ১৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সামনেই বড়দিনের উৎসব। উৎসবের মরশুমে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন গবেষকরা।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬