ভারতে ফেব্রুয়ারি থেকে বড় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

১৭ ডিসেম্বর ২০২০, ১০:১৫ AM
ভারতে ফেব্রুয়ারি থেকে জয়েন্ট পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

ভারতে ফেব্রুয়ারি থেকে জয়েন্ট পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার © ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতে পরীক্ষার্থীদের বেশি করে সুযোগ করে দিতেই আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে জয়েন্ট পরীক্ষা হবে। অর্থাৎ বছরের চারবার হবে জয়েন্ট পরীক্ষা। শেষ পরীক্ষা হওয়ার ৪-৫ দিন পরেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রথম দফার পরীক্ষা হবে ২৩-২৬ ফেব্রুয়ারি। বুধবার এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়েছে সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার (জেইই-মেন) অনলাইনে আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা ওয়েবসাইটে আগামী বছরের প্রথম পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

জয়েন্টে ১৩টি ভাষায় পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা।প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ৩টা থেকে ৬টা। সব কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা হবে অনলাইনে (ব্য়াতিক্রম বি আর্ক)। পরীক্ষার্থীদের ৯০টি প্রশ্নের মধ্যে ৭৫টির উত্তর দিতে হবে। বাকি ১৫টির জন্য কোনও নেগেটিভ মার্কিং থাকবে না বলেও জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

উল্লেখযোগ্য বিষয় হল, কোনও পরীক্ষার্থী চারবার জয়েন্ট পরীক্ষা দিলে তাঁর সর্বোত্তম ফলাফলটি বিবেচনা করা হবে।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence