করোনায় পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না ৭৬% শিক্ষার্থী: জরিপ

১৫ ডিসেম্বর ২০২০, ১০:২১ PM

© সংগৃহীত

দেশে করোনা প্রাদুর্ভাবের আগে ফেব্রুয়ারি মাসে যেখানে মানুষের গড় মাসিক আয় ছিল ৬ হাজার ২৭৩ টাকা, সেটা মহামারির সময়ে এপ্রিল মাসে কমে গিয়ে ৪ হাজার ৭৪৫ টাকা এবং সেপ্টেম্বরে তা ৪ হাজার ৪০৮ টাকায় দাঁড়িয়েছে। ৯৫ শতাংশ তরুণ নারীর জীবন ও জীবিকায় করোনা ক্ষতিকর প্রভাব ফেলেছে। ৭৬ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী প্রান্তিক পর্যায় ও দূরত্বের কারণে এই বছরের এপ্রিল মাস থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না।  

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) করোনা-পরবর্তী জীবনে ‘যুবদের অ্যাডভোকেসি ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় কোভিড -১৯ এর প্রভাব’ শীর্ষক এক  ভার্চুয়াল মতবিনিময় সভায় অ্যাকশন এইড বাংলাদেশ পরিচালিত একটি জরিপের এসব তথ্য তুলে ধরা হয়।

ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া, নীলফামারী, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, দিনাজপুর, নওগাঁ ও কুড়িগ্রামসহ মোট ১০টি জেলার ১৮-৩৫ বছর বয়সী মোট ৫৫০ জন তরুণ নারীর ওপরে এই জরিপ চালায় অ্যাকশন এইড বাংলাদেশ।

জরিপে প্রাপ্ত ফলাফলে আরও বলা হয়, এই সময়ে মূল্যস্ফিতির কারণে ঋণগ্রহণের হার বেড়েছে। ৬৪ দশমিক ৯১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, আর্থিক সংস্থানের জন্য তাদেরকে ঋণ বা ধার করে চলতে হয়েছে। মহামারিজনিত কারণে স্বাস্থ্য ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন ৩৭ শতাংশ উত্তরদাতা। করোনাকালীন গৃহস্থালী কাজের চাপ বেড়েছে বলে মনে করেন উত্তরদাতাদের ৭৯ শতাংশ। জেন্ডার-ভিত্তিক সহিংসতা (যৌন, শারীরিক এবং মানসিক) উল্লেখযোগ্য হারে বেড়েছে। মহামারি চলাকালীন সময়ে সহিংসতার শিকার নারীদের সহায়তায় পুলিশ এবং স্থানীয় সহায়তার ব্যবস্থা ছিল কিনা, প্রশ্নে নেতিবাচক জবাব দিয়েছেন ৩৫ দশমিক ২৭ শতাংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির। আরও বক্তব্যে রাখেন অ্যাকশন এইড বাংলাদেশের ইয়াং পিলল প্রকল্পের ম্যানেজার নাজমুল আহসান, অ্যাকশন এইড বাংলাদেশ উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়িটি ম্যানেজার মরিয়ম নেসা প্রমুখ।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬