বিয়েতে আসা হবে না কনেপক্ষের, ৭০০ জনের খাবার পাঠালেন বরের বাবা!

১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৫৭ AM

© সংগৃহীত

বিয়েবাড়ি মানেই একসাথে মজা আনন্দ আর খাওয়া-দাওয়া। কিন্তু চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনেকেই বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। কেউ আবার আমন্ত্রিতদের তালিকায় কাটছাঁটও করেছেন। কিন্তু বরের বিয়ের জন্য ৭০০ জন আমন্ত্রিতের বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমেই বিয়ের খাবার পাঠাতে শুনেছেন কি? শুনতে অবাক মনে হলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন ভারতের চেন্নাইয়ের এক ব্যক্তি।

‘‌শাদি কা খানা’- হ্যাঁ, আক্ষরিক অর্থেই এটাকে তাই বলা যায়। জানা গেছে, করোনা পরিস্থিতিতে সুরক্ষাবিধি মেনে বিয়ের আয়োজন করতে গেলে অনেককেই বলা হত না। কারণ বিয়ে বাড়ি থেকেও ছড়াতে পারে মারণ করোনা ভাইরাস।

এদিকে, ছেলের বিয়ে বলে কথা। ধুমধাম করে আয়োজন করতেই হবে। তাই চেন্নাইয়ের ওই ব্যক্তি‌ অভিনব এই উপায় বের করলেন। যেখানে ৭০০ জন অতিথির বাড়িতেই পৌঁছে যাবে বিয়ের কার্ড এবং খাবার-যা কিনা অনুষ্ঠানের দিন পরিবেশন করা হত।

আরাসুভাই আরাসু ক্যাটারার নামে একটি ক্যাটারিং সংস্থা ১২ রকমের পদ রান্না করে। যাতে ছিল সাম্বার, রসম, পুলি সাধামসহ আরও অনেক কিছু। তারপর সুদৃশ্য ব্যাগ এবং টিফিনবক্সে ওই খাবার ভরা হয়।

সঙ্গে দেওয়া হয় কলপাতা। এরপর বরেরই এক বন্ধু লজিস্টিকস সংস্থা উনানু টেকনোলজিসের সাহায্যে ৭০০ জন অতিথির বাড়িতে পৌঁছে দেওয়া হয় ওই খাবার। সঙ্গে একটি নিমন্ত্রণ পত্র। যাতে লেখা নবদম্পতিকে আশীর্বাদ করে সবাই যেন ওই খাবার গ্রহণ করে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আসতেই এই কাজের প্রশংসা করেছেন অনেক নেটিজেন। অনেকেই বিষয়টিতে অভিনবত্ব খুঁজে পেয়েছেন।কেউ কেউ আবার মজাও করছেন।

 

সূত্র: নিউজ ১৮

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬