আরব আমিরাতে ব্যবসা চালু করছে ইসরায়েলের সবচেয়ে বড় ব্যাংক

১৩ ডিসেম্বর ২০২০, ০৬:৪২ PM

© সংগৃহীত

আরব আমিরাতে ব্যবসা চালু করছে ইসরায়েলের সবচেয়ে বড় ব্যাংকিং প্রতিষ্ঠান ব্যাংক হাপোয়ালিম। ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডোভ কটলার গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন।

সম্প্রতি দুবাই সফর করেন ব্যাংক হাপোয়ালিমের সিইও ডোভ কটলার। সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ফলে একে অপরের দেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে।

ইসরায়েলে সবচেয়ে বেশি শাখা রয়েছে ১০০ বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত এই ব্যাংক হাপোয়ালিমের। ব্যাংকটির মালিকানা প্রতিষ্ঠান ইসরায়েলের করপোরেট জগতে দাপটের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। গৃহস্থালি পণ্য তাদের মূল ব্যবসা।

সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা পরিচালনার জন্য দেশটির বড় দুই ব্যাংক ফার্স্ট আবু ধাবি ব্যাংক (এফএবি) ও এমিরেটস এনবিডির সঙ্গে এরই মধ্যে চুক্তি সই করেছেন বলে জানিয়েছেন ব্যাংক হাপোয়ালিমের সিইও ডোভ কটলার।

ঠিক কবে থেকে আরব আমিরাতে হাপোলিয়ামের শাখা চালু হবে তা জানাননি ডোভ কটলার।

সম্পর্ক স্বাভাবিক করার প্রথম বছরে উভয় দেশের বিনিয়োগ সীমা ৫০০ মিলিয়ন ছাড়াবে বলে আশা প্রকাশ করেন ইসরায়েলের শীর্ষ পর্যায়ের এই প্রধান নির্বাহী।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬