অন্তিমে ধর্ম বদল সালমানের, ছবি সামনে আসতেই ভাইরাল (ভিডিও)

১০ ডিসেম্বর ২০২০, ১১:৪২ PM
সালমান খান

সালমান খান © জি নিউজ

​রাধে’র শ্যুটিং শেষ এবার শুরু করলেন অন্তিম। আর অন্তিম’র শ্যুটিং শুরু করেই সেই লুক প্রকাশ্যে আনলেন সালমন খান। যা সামনে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।

জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তিম-এ একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সালমন খানকে। টুইট করে এমনই জানান আয়ূষ শর্মা। অন্তিম-এ সলমনের লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সম্প্রতি দিশা পাটানির সঙ্গে রাধে’র শ্যুটিং শেষ করেন সালমন খান। তার সঙ্গে রাধে সিনেমায় স্ক্রিন শেয়ার নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দিশা। রাধে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক বলেও মন্তব্য করেন দিশা।

এদিকে অন্তিম এর পাশাপাশি সালমন খান বিগ বস ১৪-র শ্যুটিংও করছেন সমানভাবে। প্রত্যেক সপ্তাহে গোরেগাঁও ফিল্মসিটিতে গিয়ে বিগ বসের শ্যুটিং করছেন সালমন খান। সেখানে সালমনের জন্য রাজকীয় সেট তৈরি করা হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
close