রাতের ভোট নির্বাচনের ফল পরিবর্তন করেছে: ট্রাম্প

০৭ নভেম্বর ২০২০, ০৯:৪৬ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

রাতের ভোট নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দিয়েছে বলে অভিযোগ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির যে অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলেছেন, তা নাকচ করে দেশটির একজন নির্বাচন কমিশন। খবর- আল জাজিরার

এক টুইট বার্তয় ট্রাম্প লিখেন, মঙ্গলবার রাত ৮টার পর কয়েক হাজার অবৈধ ভোট পড়েছে, যা নির্বাচনী যুদ্ধের ক্ষেত্রগুলোর ফলাফল পরিবর্তন করেছে। 

তিনি লিখেন, নির্বাচনের দিন পেনসিলভানিয়া ও এরকম আরও অন্য রাজ্য, যেখানে খুব অল্প ব্যবধান ছিল, সেখানকার ফলাফল সম্পূর্ণ ও পুরোপুরিভাবে পাল্টে দেওয়া হয়েছে।

তবে এর প্রতিক্রিয়ায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযোগ ‘বিভ্রান্তিকর’ ও ‘বিতর্কিত’ হতে পারে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থীর বিরুদ্ধে কয়েকবার নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির যে অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলেছেন, তা নাকচ করে দেশটির একজন নির্বাচন কমিশনার বলেছেন, ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই।

সিএনএনকে ফেডারেল ইলেকশন কমিশনের কমিশনার এলেন ওয়াইনট্রাব বলেছেন, এবারের নির্বাচনে সত্যিকারে জালিয়াতির কোনো প্রমাণ নেই। সারা দেশে রাজ্য ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন কর্মকর্তারা প্রকৃতপক্ষে সজাগ রয়েছে। এবং নির্বাচন নিয়ে খুব কম অভিযোগ এসেছে।

‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
close