আপনি এত রান করেন কীভাবে — মুশফিককে শিশু ইয়ামিন

১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩১ PM

© ফাইল ফটো

সম্প্রতি পল্টন ময়দানে মা ঝর্ণা আক্তারের সাথে ছেলে ইয়ামিনের ক্রিকেট খেলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মা-ছেলের ক্রিকেট খেলার এমন দৃশ্য বিশেষ করে মায়ের পেশাদারি ভঙ্গিতে করা ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। এ থেকে বাদ পরে নি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমেরও। তাইতো সব ব্যস্থতা রেখে আজ বুধবার মাঠে গিয়ে তাদের সাথে দেখা করেছেন তিনি। শিশু ইয়ামিনকে দিয়েছেন তার উপহার।

এর আগে গত শুক্রবার মা-ছেলের মাঠে ক্রিকেট খেলার এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানুষ মুগ্ধ হয়ে তা দেখে। তবে ছোট ইয়ামিন স্বপ্ন দেখে ক্রিকেট খেলার, ক্রিকেটার হওয়ার। তার এই স্বপ্ন পূরনের সবচেয়ে বড় প্রেরণা যুগায় তার মা।

আজ বনানীর একটি মাঠে ছোট ইয়ামিনের সাথে কাটায় বেশ কিছুক্ষণ জাতীয় দলের ক্রিকেটার মুশফিক। তার প্রিয় ক্রিকেটারের সাথে কাটে হাসি, আড্ডা আর নানা প্রশ্নে। মুশফিকও দিয়েছেন ভক্তের করা নানা প্রশ্নের জবাব।

অবশ্য এ ঘটনায় ছেলের একটা স্বপ্ন পূরণ হওয়ায় খুবই খুশি মা ঝর্ণা আক্তারের। তিনি জানিয়েছেন, ইয়ামিনের খুবই প্রিয় ক্রিকেটার মুশফিক। তাঁর ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার, ‘ইয়ামিন খুবই খুশি তার প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করে। মুশফিক ভাইকে দেখে তাঁর প্রথম প্রশ্ন ছিল, “ভাইয়া, আপনি এত রান করেন কীভাবে?” আধ ঘণ্টার আলাপে কত যে প্রশ্ন তার! মুশফিক ভাইও হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিয়েছেন।’

স্পিকারের স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালী থেকেই মুসলিম পতনের শুরু, হরমুজ প্রণালী থেকেই …
  • ০৩ এপ্রিল ২০২৬
একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্ত…
  • ০৩ এপ্রিল ২০২৬
মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬