মেসির মাসিক বেতন কত কোটি জানেন?

২৭ আগস্ট ২০২০, ০৭:৫৯ PM

বার্সেলোনা ছাড়ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একটি বিশেষ বার্তায় এই ৩৩ বছর বয়সী অনুরোধ জানিয়েছেন দ্রুত তাকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে। ঠিক ১০ দিন আগে বার্সেলোনা ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সাথে ৮-২ ব্যবধানে একটি ম্যাচ হারে, ওই ম্যাচে খেলেছেন লিওনেল মেসি। এই ম্যাচটির পরপরই দ্রুত কোচ বদল করে বার্সেলোনা। এরপর মেসেরি ক্লাব ছাড়ার গুঞ্জন। কিন্তু মেসিকে পেতে মাসে কত টাকা দিতে হবে জানেন?

বলা হচ্ছে, মেসির কারণেই ইতিহাসের সফলতম সময় কাটিয়েছে বার্সেলোনা৷ ২৬টি লিগ শিরোপার ১০টি জিতেছে মেসির মূল দলে অভিষেকের পর, ৫টি চ্যাম্পিয়ন্সলিগের ৪টি এসেছে এই সময়ে।

ক্লাবের জার্সিতে সবচেয়ে বেশি গোল: ক্লাবের জার্সিতে গোলের দিক থেকে শীর্ষে তিনি, ৬৩৪টি গোল৷ অর্থাৎ বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার যে মেসি তা নিয়ে সংশয় নেই।

বার্সা ছাড়ার সিদ্ধান্ত: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে কাতালানরা। আগের তিন মৌসুমেও অনেকটা একই অবস্থা। সে কারণেই হয়ত ২৫ আগস্ট নিজের আইনজীবীকে দিয়ে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সি এই তারকা ফুটবলার।

চুক্তির জটিলতা: বার্সা ছাড়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ক্লাবের সঙ্গে চুক্তি৷ নেইমারের চেয়েও বেশি অর্থ চাইবে বার্সা। ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি ২০২১ সাল পর্যন্ত।

রিলিজ ক্লজ: বার্সার বর্তমান সভাপতির অধীনে মেসির সর্বশেষ চুক্তি অনুযায়ী, বার্সেলোনার অনিচ্ছা সত্ত্বেও কোনো ক্লাব মেসিকে কিনতে চাইলে বার্সাকে দিতে হবে ৭০ কোটি ইউরো। মেসিকে পেতে আগ্রহী ক্লাবগুলোকে এই তারকার জন্য গুণতে হবে বিশাল অংকের অর্থ।

চুক্তি বাতিলের বিশেষ ধারা: মেসির চুক্তির বিশেষ ধারাটি হল: মৌসুমের শেষে ক্লাব ছেড়ে গেলে সেটার জন্য কোন মূল্য দিতে হবে না। ২০২০ সালের ক্ষেত্রে বার্সাকে মেসির সিদ্ধান্ত জানানোর সময় শেষ হয়েছে ১০ জুনের ২০ দিন আগে।

করোনায় সংকট: করোনা সংকটের কারণে তিন মাস পর শুরু হয়েছে মৌসুম, শেষ আগস্টে৷ মেসির আইনজীবীর যুক্তি, এবার যেহেতু মৌসুম আগস্টে শেষ হচ্ছে এবং মেসি তার আগেই সিদ্ধান্ত জানিয়েছে ফলে এটা তাদের পক্ষে যাবে৷ তবে বার্সা বলছে শেষ সময় ছিলো জুন৷ ফলে এ অবস্থায় দু’পক্ষ আদালতের দ্বারস্থ হতে পারে।

মেসির বেতন: মেসিকে পেতে আগ্রহী ক্লাবগুলোকে এই তারকার জন্য গুণতে হবে বিশাল অংকের অর্থ। শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন তিনি। বর্তমান সময়ে বেতনের দিক থেকে সবচেয়ে বেশি আয় করা ফুটবলার মেসি, বেতন মাসে ৮৩ লাখ ইউরো (কর বাদে); যা বাংলাদেশি টাকায় ৮৩ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা।

চমক দেখিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল সুইজারল্যান্ড
  • ২০ মে ২০২৬
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল…
  • ২০ মে ২০২৬
ইউটিউব দেখে আঙুর চাষ, তাক লাগালেন তরুণ উদ্যোক্তা
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্টে ৪-এ ৪ পেলেন ঢাবি শিবির নেতা 
  • ২০ মে ২০২৬
জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা: মূকাভিনয়ে দেশসেরা সাতক…
  • ২০ মে ২০২৬
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ব…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081