রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করালেন মিমি

২৪ আগস্ট ২০২০, ০২:১০ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তায় বেঞ্চের উপর পড়ে থাকা এক অসুস্থ বৃদ্ধের কথা জানতে পেরে তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ মিমি চক্রবর্তী। এর আগে করোনা পরিস্থিতিতে কোথাও চিকিৎসা না পেয়ে ওই বৃদ্ধাকে সেখানে পরে থাকতে দেখেন আরাধনা চট্টোপাধ্যায় ও জয়দীপ সেন নামে দুই পথচারী।

অবশেষে কোনো উপায় না দেখতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা বিষয়টি পোস্ট করেন তারা। তাদের সেই পোস্ট চোখে পড়তেই বৃদ্ধকে সাহায্যের জন্য এগিয়ে আসেন মিমি চক্রবর্তী।

এদিকে করোনার সময় বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সুরাহা পাননি তারা। এরপর ওই বৃদ্ধের এই অবস্থা বেগতিক দেখে তারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি পোস্ট করেন। তাতেই কাজ হয়।

এই পোস্টটি নজরে আসে মিমি ও তার টিমের। গোটা ঘটনাটি জানার পরেই সাহায্যের হাত বাড়িয়ে দেন মিমি। এরপর কলকাতা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। মিমির উদ্যোগেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। শনিবার বিকেলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এই বৃদ্ধকে। তার চিকিৎসার সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। নিজে খবর নিচ্ছেন মিমি। তার এমন উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরাও।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬