করোনায় বাড়ির চেয়ে স্কুলে কম আক্রান্ত হয় শিশুরা

২৩ আগস্ট ২০২০, ১০:২৬ PM
প্রতীকী

প্রতীকী

বাড়ির চেয়ে স্কুলে করোনাভাইরাসের সংক্রমণের হার অনেক কম বলে জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। গবেষণায় বলা হয়েছে, স্কুলের চেয়ে বাড়িতে শিশুদের করোনায় সংক্রমণের শঙ্কা বেশি। খবর- বিবিসির

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং সেন্ট জর্জেস ইউনিভার্সিটি ‘সার্স কোভ–২ ইনফেকশন অ্যান্ড ট্রান্সমিশন ইন এডুকেশনাল সেটিংস: ক্রস সেকশনাল অ্যানালাইসিস অব ক্লাস্টার অ্যান্ড আউটব্রেকস ইন ইংল্যান্ড’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করে।

সেখানে বলা হয়, গত জুন মাসে যেসব প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক স্কুল গত জুন মাসে খোলা হয়েছিল, সেখানে সংক্রমণের হার ছিল মাত্র শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। এর মধ্যে ৭০ শিক্ষার্থী এবং ১২৮ জন স্কুলে নিয়োজিত কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

এদিকে যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য পরামর্শক ক্রিস হুইটি দীর্ঘদিন স্কুল বন্ধ রাখার বিপক্ষে তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কোভিড-১৯ এ শিশুদের মৃত্যুহার অনেক কম। কিন্তু তাদের শিক্ষাকার্যক্রম বন্ধ করে রাখার এক সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, স্কুলের শিক্ষার্থীদের তুলনায় শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের সংক্রমণের ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। যে সময় গবেষণা চলেছে, সেই সময় যুক্তরাজ্যজুড়ে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ছিল ২৫ হাজার ৪৭০। এ সময় ১০ লাখ শিশু স্কুলে যায়।

ত্রিপুরা বিজয়, ঢাকায় বন্দী ধর্মমানিক্য ও মুর্শিদকুলীর ঈদ
  • ২৩ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২৩ মার্চ ২০২৬
তিনদফায় মেয়াদ বাড়িয়েও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ইবির মেগা…
  • ২৩ মার্চ ২০২৬
জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ প্রসঙ্গে অবস্থান …
  • ২৩ মার্চ ২০২৬
আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি
  • ২৩ মার্চ ২০২৬
হাদি হত্যাকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত কমিটিসহ ৬ দাবি ইনকিলাব…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence