করোনায় সেবা দিয়ে পুরস্কার পেল ইংল্যান্ডের মসজিদ

২৩ আগস্ট ২০২০, ১১:২৭ AM

ইংল্যান্ডের অক্সফোর্ড শায়ারে অবস্থিত বানবুরি মাদানি মসজিদ। করোনা ভাইরাসের সংক্রমনকালীন মানবিক সহায়তা করায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে মসজিদটি। গত ১৪ আগস্ট উত্তর অক্সফোর্ড শায়ারের সংসদ সদস্য ভিক্টোরিয়া প্রেন্টিসের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করে মসজিদ কর্তৃপক্ষ।

মসজিদকে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, ‘লকডাউনের সময় ঝুঁকি গ্রহণ করে মানুষের সেবায় এগিয়ে আসায় আপনাদের ধন্যবাদ।’

প্রেন্টিস আরো বলেন, ‘করোনা মহামারির সময় সমাজসেবায় এগিয়ে আসা অদেখা বীরদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়। বানবুরি এলাকাবাসীর জন্য আপনারা খাদ্য সরবরাহ করেছেন। আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা। রমজান মাসেও আপনারা আধ্যাত্মিকভাবে মানুষের সেবা করে যান।’

গত সপ্তাহে মসজিদটির তত্ত্বাবধানে কমিউনিটির সবার জন্য খাদ্য, ওষুধপত্র, চিকিৎসাসেবা ও ফ্রিজের ব্যবস্থা করা হয়। করোনাকালে মসজিদের স্বেচ্ছাসেবীরা আইসোলেশনে থাকা হাজারের বেশি দুর্বল ব্যক্তির খাদ্য সরবরাহ করে।

সূত্র : বানবুরি গার্ডিয়ান

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬