মসজিদে আকসা উন্মুক্ত করে দেবে ইসরাইল!

১৯ আগস্ট ২০২০, ১২:২৩ PM

© ফাইল ফটো

জেরুজালেম শহরে অবস্থিত আল আকসা মসজিদ খুলে দিলেই মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের বিরোধ ও উত্তেজনা অনেকাংশে কমে যাবে। এমনটিই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়ির উপদেষ্টা ও জামাতা জেরাড কুশনার।

তিনি বলেন, আমিরাত-ইসরায়েলের চুক্তিতে দুই পক্ষের মানুষই উচ্ছ্বসিত। ইসরায়েলিরা সৌন্দর্যমণ্ডিত দুবাই ঘুরতে উদগ্রীব হয়ে আছে। আর আমিরাতের মানুষ মুসলিম বিশ্বের পবিত্র আল আকসা মসজিদে যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উভয় পক্ষের মধ্যে ফ্লাইট চলাচল নিয়েও আলোচনা চলছে। যদি তা সম্ভব হয়, তাহলে স্বল্প সময়ের মধ্যেই মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবে।

তিনি আরো বলেন, আমিরাতের সঙ্গে চুক্তির কারণে বেশি সংখ্যক মুসলিম আল আকসায় আসতে পারবেন। শান্তি চুক্তির কারণে জেরুজালেম এখন আগের তুলনায় অনেক নিরাপদ।

কুশনার বলেন, মধ্যপ্রাচ্যের ইতিহাসে এই চুক্তি অন্যতম বড় ঘটনা। ইসরায়েলের ৭০ বছরের ইতিহাসে এটি তৃতীয় চুক্তি। গত ২৬ বছরে প্রথম কোনো আরব রাষ্ট্র ইসরায়েলিদের সঙ্গে চুক্তি করতে সম্মত হলো। অনেকেই এই পদক্ষেপের সমালোচনা করছেন। কিন্তু এই চুক্তির সুদূরপ্রসারী প্রভাব উপলব্ধি করতে পারছে না। এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যের সব সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য যে, আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে ব্যবসায়িক এ চুক্তি বাস্তবায়িত হলে ইসরাইল-আমিরাত রুটে সরাসরি বিমান চলাচল শুরু হবে। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমিরাত-ইসরাইলের মধ্যে সরাসরি বিমান চলাচলের ঘোষণাও দিয়েছেন।

এ ঘোষণার ফলে মুসলিম বিশ্বের জন্য মসজিদে আকসার দরজা কবে নাগাদ উন্মুক্ত হবে এমন অপেক্ষায়।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬