মক্কা-মদিনার দুই মসজিদের উচ্চপদে ১০ নারী

১৮ আগস্ট ২০২০, ১১:২৫ AM

© ডয়েচে ভেলে

ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুই মসজিদে ১০ নারীকে নেতৃস্থানীয় পদে নিয়োগ দেয়া হয়েছে৷ নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷ ইসলামিক রাজ্যটিতে ধর্মীয় প্রতিষ্ঠানের উচ্চ পদে নারীদের নিয়োগ দেয়ার ঘটনা বিরল৷

তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অধীনে কয়েক বছর ধরেই নারীদের গাড়ি চালনার অধিকার, স্টেডিয়ামে পুরুষদের সঙ্গে খেলা দেখা, সিনেমা হল চালু বেশ কিছু তুলনামূলক উদারপন্থি উদ্যোগ নেয়া হয়েছে৷ মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর শীর্ষস্থানীয় পদে ১০ নারীকে নিয়োগ দেয়ার ঘটনাকে নারীর ক্ষমতায়নের দিকে আরো এক ধাপ অগ্রসর হওয়া বলে মনে করছেন অনেকে৷

এই ১০ নারীকে দুই মসজিদের বিভিন্ন বিভাগে নিয়োগ দেয়া হয়েছে৷ দুই পবিত্র মসজিদের পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে কয়েকজনকে প্রশাসনিক পদেও নিয়োগ দেয়া হয়েছে৷ এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এই নিয়োগের উদ্দেশ্য ‘সৌদি নারীদের যোগ্যতা ও দক্ষতা অনুসারে ক্ষমতায়ন করা৷’

সৌদি গণমাধ্যম জানাচ্ছে, ২০১৮ সালেও ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে এই দুই মসজিদের বিভিন্ন পদে৷ সৌদি অর্থনীতিতে তেলনির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ ভিশন ২০৩০ গ্রহণ করেছেন৷ নারীর চাকরির ক্ষেত্র সম্প্রসারণও এর মধ্যে অন্যতম৷

সৌদি আরব সরকারের হিসেব অনুযায়ী, ২০১৫ সালে দেশটিতে কর্মজীবী নারীর সংখ্যা ছিল আট লাখের একটু বেশি৷ ২০১৯ সালে তা ১০ লাখ ছাড়িয়েছে৷ খবর: ডয়েচে ভেলে।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬