অসহায়দের মুখে হাসি ফুটালো ‘এক টাকায় আনন্দ’

০৫ মে ২০২০, ০১:১৯ PM

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২৯ জন তরুণ শিক্ষার্থীদের মানবিক সংগঠন ‘এক টাকায় আনন্দ’ এর উদ্যোগে  ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) করোনার কারণে ১০০ কর্মহীন হতদরিদ্র, ভিক্ষুক ও পথশিশুদের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। করোনার দুঃসময়ে এই সাহায্য পেয়ে হাসি ফুটেছে অসহায় মানুষগুলোর মুখে।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ছোলা ১ কেজি, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, লবন ১ কেজি, চিড়া ১ কেজি, মুড়ি ৫শ' গ্রাম, চিনি ১ কেজিসহ প্রতিটি প্যাকেটে সাড়ে সাত কেজি ওজনের ৮টি খাদ্যপণ্য

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক শিক্ষার্থী মিনার মাহমুদ ও নির্বাহী সদস্য মো. নাবিল।

সংগঠনের নির্বাহী পরিচালক চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী জাবের হোসাইন সাকিব বলেন, আমরা চাই দেশের লকডাউন পরিস্থিতিতে হতদরিদ্র, এতিম, পথশিশু এবং ভিক্ষুকদের জন্য কিছু করি। নিজেদের টিফিনের টাকা থেকে জমানো অর্থ দিয়ে মূলত আমরা সংগঠনের কাজ চালাই। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিও উৎসাহী হয়ে আমাদের এ কাজে সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও ইতোমধ্যে আমাদের সংগঠনটি হটলাইন চালুর মাধ্যমে গোপনে ১৫০ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬