বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্ষামন্ত্রী

০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ PM
পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করতে কুমিল্লায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন

পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করতে কুমিল্লায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন © সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করতে পূর্বঘোষণা ছাড়াই কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত ‘ফরাজী প্রেস এন্ড পাবলিকেশন্স’ পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দিতে প্রেসটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বইয়ের গুণগত মান ও ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন।

শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন ড. আ ন ম এহছানুল মিলন। বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

পরিদর্শনের সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার টানানোয় ইবি ছাত্রশক্তির আহ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ০৬ অক্টোবর ২০২৬
পর্তুগাল দলে ফিরতে কঠিন শর্ত রোনালদোর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬