প্রধানমন্ত্রী স্বর্ণপদক

তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ববিদ্যালয়ের কত?

০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ PM
ইউজিসির লোগো ও প্রতীকী পদক

ইউজিসির লোগো ও প্রতীকী পদক © টিডিসি সম্পাদিত

সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছেন সর্বোচ্চ ৩০ জন। এরপর তালিকায় রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ জন। আজ সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউজিসি।

৪৬৯ জনের এই তালিকায় ২০১৯ সালের রয়েছেন ১৭৮ জন, ২০২০ সালের ১৪১ জন এবং ২০২১ সালের ১৫০ জন। নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০গ্রাম রৌপ্য দ্বারা নির্মিত একটি পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।

২০১৯ সালের তালিকা দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে ইউজিসি বলছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক প্রাথমিকভাবে প্রস্তুতকৃত তালিকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দ্বারা পুনরায় যাচাইয়ের পর সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যা ইউজিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০২০ সালের তালিকা দেখুন এখানে

এ তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মতামত, আপত্তি কিংবা বক্তব্য থাকলে তা প্রয়োজনীয় প্রমাণসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক বরাবর লিখিতভাবে অথবা ই-মেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এই সময়ের পর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না এবং প্রকাশিত তালিকাটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

২০২১ সালের তালিকা দেখুন এখানে
‎‎
জানা যায়, ‎বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কারের চালু করা হয়। অনার্স স্তরে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থীদের এ পদক দিতে প্রতিবছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান করেন।

ইউজিসি সূত্রে জানা যায়, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কারের চালু করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ নীতিমালা সংশোধন করা হয়। এর মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও (স্থায়ী সনদপ্রাপ্ত) এ পুরস্কারের আওতায় আসে।

এবারও তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার টানানোয় ইবি ছাত্রশক্তির আহ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ০৬ অক্টোবর ২০২৬
পর্তুগাল দলে ফিরতে কঠিন শর্ত রোনালদোর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬