করোনা: শপিং মল খোলার নির্দেশনায় পরিবর্তন

০৪ মে ২০২০, ১০:১৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তারের কারণে সাধারণ ছুটি আরও এক দফ বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। সে অনুযায়ী, শপিং মল সীমিত আকারে খোলা নিয়েও মন্ত্রিপরিষদের নির্দেশনা এসেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে শপিং মল খোলার বিষয়ে বলা হয়েছে, সীমিত পরিসরে পারস্পরিক দূরত্ব বজায় রেখে খোলা হবে শপিং মল। তবে শুরুতে বিকাল ৫টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছিল।

কিন্তু নতুন নির্দেশনায় বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে এসব শপিং মল। এছাড়া প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দোকান-পাটও একইভাবে খুলে দিতে বলা হয়েছে। তবে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা যোগাযোগ ও চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি চলবে। তবে শুক্র ও শনিবার মিলিয়ে সেটা ১৬ই মে পর্যন্ত থাকছে। আজ সোমবার (৪ মে) এ ঘোষণা দিয়ে কিছু নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সে অনুযায়ী, সকল প্রকার জরুরি পরিষেবা চলবে। এছাড়া সড়ক ও নৌ পথে সকল পণ্য পরিবহন অব্যাহত থাকবে। ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানীমুখী শিল্প কারখানা শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে চালু রাখা যাবে।

তবে এই সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। সকল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন অফিস প্রয়োজন অনুযায়ী খোলা রাখবে। এছাড়া ঈদে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আজ মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার জন ছাড়িয়েছে। আর  নতুন করে মারা গেছেন পাঁচজন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২জনে।

কোভিড-১৯ এ মোট আক্রান্তের ৮৩.০৭ শতাংশ ঢাকা বিভাগের বাসিন্দা। আর বিশ্বে এখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৫ লাখের বেশি। সব মিলিয়ে বিশ্বে এখন পর্যন্ত দুই লাখ ৪৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন নামাজে যাওয়ার আগে ও পরে ১০ আমল
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence