শিক্ষার্থীদের ৬ মাসের ভাড়া মওকুফ করলেন মেস মালিক মামুন

০৪ মে ২০২০, ০৫:৪৪ PM
আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ আল মামুন © সংগৃহীত

করোনাভাইরাসের কারণে চরম বিপাকে রয়েছেন অনেক শিক্ষার্থী‌। তাদের এই দুঃসময়ে এগিয়ে এলেন এক মেস মালিক। ঈদের উপহার হিসেবে নিজের দুই‌টি মেসের ৬ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন তিনি।

ওই মেস মা‌লিক ঠাকুরগাঁও‌য়ের জেলা ও দায়রা জজ আদালতের আ‌পিল সহকা‌রী আব্দুল্লাহ আল মামুন। রোববার (৩ মে) সন্ধ‌্যায় তি‌নি তার ব‌্যক্তিগত ফেসবুক একাউন্টে এক‌টি স্ট‌্যাটাসে এ তথ্য জানান।

মামুন বলেন, শিক্ষা প্রতিষ্ঠা‌নগু‌লো সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে আমার এক‌টি ছাত্রাবাস ও অপরটি ছাত্রী বাসে থাকা ৩৮ জন শিক্ষার্থী‌র ছয় মাসের ভাড়া মওকুফ করে দিয়ে‌ছি।

তিনি বলেন, অ‌ধিকাংশ শিক্ষার্থী গ্রাম থেকে শহরে লেখা-পড়া করতে আ‌সে। বে‌শিরভাগই নিম্ন ও মধ‌্যবিত্ত প‌রিবারের। তাছাড়াও চলমান পস্থিতিতে সকল পরিবারের উপার্জন থেমে আছে, তাদেরকোন টিউশনি নেই।

এই মুহূর্তে শিক্ষার্থী‌দের কাছ থেকে ভাড়া আদায় করাটা অমানবিক হিসেবে উল্লেখ করেন তিনি। আর তাই মধ্যবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করে তাদের ৬মা‌সের মেস ভাড়া সম্পুর্ণ ফ্রি করে দিয়েছেন বলে মামুন জানান।

তার এই মহতি উদ্যোগকে স্বাগত জা‌নিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অ‌ভিভাবকরা। প্রশংসিত হ‌চ্ছেন সর্বমহলে। ঠাকুরগাঁও সরকা‌রি ক‌লে‌জের দর্শন বিভাগের সহকারি অধ‌্যাপক মো. আলতাফ হোসেন বলেন, দুঃসময়ে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পাশাপা‌শি অন্যান্য মেস মালিকরাও এমন সিদ্ধান্ত আসবে বলে আশা করেন তিনি।

সদর উপ‌জেলা গিলাবা‌ড়ী আদর্শ উচ্চ‌ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম‌্যান শাহজাহান ই হাবিব বলেন, মামুন একজন ক‌রিৎকর্মা ভালো মানুষ। তার জন্য অনেক শুভ কামনা।

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬