ইরানের ১৩২ শহরের মসজিদ খুলছে আজ

০৪ মে ২০২০, ০৯:২৩ AM

© ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ও এর প্রকোপ কমে আসায় আজ সোমবার থেকে ইরানের ১৩২টি শহরের মসজিদসহ অন্যান্য ধর্মীয় স্থাপনা খুলে দেয়া হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ভিত্তিতে সারা দেশকে সাদা, হলুদ ও লাল এই তিন ভাগে বিভক্ত করেছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল রোববার করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে বলেন, আজ সাদা ও কম ঝুঁকিপূর্ণ হিসেবে যে ১৩২টি শহরকে চিহ্নিত করা হয়েছে সেগুলোর মসজিদগুলো আগামীকাল থেকে খুলে দেয়া হবে।

মসজিদগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, এসব শহরে চলতি সপ্তাহ থেকেই জুমার নামাজও আবার শুরু করা হবে। তবে হলুদ ও লাল চিহ্নিত এলাকা ও শহরগুলোর মসজিদ আপাতত বন্ধ থাকবে বলে জানান হাসান রুহানি।

ইরানে মার্চ মাসে করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা জারি করা হয়। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান ও শপিং মল বন্ধ করে দেয়া হয়। আন্তঃনগর পরিবহন ব্যবস্থাও বন্ধ করে দেয়া হয়েছিল।

তবে চলতি সপ্তাহ থেকে শহরগুলোর মধ্যে সফরের ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে এবং শপিং মলগুলো খুলে দেয়া হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমার প্রবণতা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬