সীমান্ত সংঘাত: উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গোলাগুলি

০৩ মে ২০২০, ০৫:৩২ PM

© বিবিসি

উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অস্ত্র-মুক্ত এলাকায় দুই দেশের মধ্যে গুলি বিনিময় হয়েছে। সিউলের সামরিক কর্মকর্তারা বলছেন, চিওরন শহরের কাছে সীমান্তে উত্তর কোরিয়ার দিক থেকে আসা গুলি দক্ষিণ কোরিয়ার সেনা চৌকিতে আঘাত হানে।

এর জবাবে দক্ষিণ কোরিয়াও পাল্টা গুলি চালায়। তবে এই ঘটনায় দু’পক্ষের মধ্যে কেউ হতাহত হয়নি বলেই জানা যাচ্ছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমান্তটিতে বিশ্বে সবচেয়ে বেশি সামরিক প্রস্তুতি রয়েছে। সেখানে এই ধরনের গুলি বিনিময়ের ঘটনা বেশ বিরল।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বশেষ এরকম গুলি বিনিময় হয়েছিল ২০১৭ সালে। তবে উত্তর কোরিয়া হঠাৎ করেই কেন এই হামলা চালিয়েছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানান যায়নি।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে এমন কোন লক্ষণও দেখা যাচ্ছে না। সিউল থেকে বিবিসি সংবাদদাতা লরা বিকার জানান, যে সময় এই গোলাগুলির ঘটনা ঘটলো সেটা লক্ষ্য করার মতো।

প্রায় ২১ দিন পর্দার অন্তরালে থাকার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন আবার জনসমক্ষে ফিরে এসেছেন। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটলো।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬