তিলাওয়াত করতে করতে কোরআনের ওপরই বৃদ্ধ হাফেজের মৃত্যু

০২ মে ২০২০, ১০:৪১ PM

© সংগৃহীত

পবিত্র রমজানে তিলাওয়াতরত অবস্থায় কোরআনের ওপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তুরস্কের এক বৃদ্ধ হাফেজ। রোজা অবস্থায় কোরআন তিলাওয়াত করতে করতে এমন মৃত্যুর ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

আলজাজিরা আরবি জানিয়েছে, হাজি আলি সুলফিক নামের ওই বৃদ্ধ হাফেজ তুরস্কের আইদান প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনে মৃত্যুবরণ করেন। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার হাতে শত শত শিক্ষার্থী কোরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করেছে।

কোরআনের পাখি এই তুর্কি বৃদ্ধের মৃত্যুকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সৌভাগ্যের বিদায় আখ্যায়িত করে তার জন্য মাগফিরাতের দোয়া করছেন।

একজন লিখেছেন, কোরআনের সঙ্গে বসবাস করে কোরআনের ওপর মৃত্যু- সত্যি তিনি প্রকৃত সৌভাগ্যবান।

আরেকজন লিখেছেন, তিলাওয়াত করতে করতে মহিমান্বিত রমজান মাসে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। অবশ্যই আল্লাহ তার ভালকাজগুলোর প্রতিদান বহুগুণ বাড়িয়ে দিবেন।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬