গ্রিস থেকে ১০০ শিশু শরণার্থী নিচ্ছে ফিনল্যান্ড

০১ মে ২০২০, ১০:১২ PM

© ডয়েচে ভেলে

গ্রিসের শরণার্থী শিবিরগুলো থেকে ১৩০ জন অভিবাসন প্রত্যাশীকে নেবে ফিনল্যান্ড। তাদের মধ্যে ১০০ জনই অভিভাবকহীন শিশু৷

গ্রিসের পাঁচটি শরণার্থী শিবিরের মোট ৩৮ হাজার অভিবাসনপ্রত্যাশীর অধিকাংশই এসেছে সিরিয়া এবং আফগানিস্তান থেকে। তাদের শতকরা ৩৬ ভাগ অর্থাৎ প্রায় ১৩ হাজার ৭০০ জন শিশু। খবর: ডয়েচে ভেলে।

ওই শিশুদের মধ্য থেকে ১৬০০ জনকে সদস্য দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফিনল্যান্ড জানিয়েছিল, গ্রিস থেকে ১৭৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিতে তারা প্রস্তুত।

এর মধ্যে ১৩০ জনকে নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে দেশটি। বৃহস্পতিবার গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানায়,  ফিনল্যান্ডে আপাতত ১৩০ জনকে নেবে, তাদের মধ্যে ১০০ জন অভিভাবকহীন শিশু, বাকি ৩০ জন প্রাপ্তবয়স্ক।

প্রাপ্তবয়স্করা ফিনল্যান্ডে অবস্থানরত পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসবাসের সুযোগ পাচ্ছেন। এর আগে জার্মানি ৪৭ জন এবং লুক্সেমবুর্গ ১২ জন অভিভাবকহীন শিশুকে নেয়ার কথা জানায়।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬