করোনা প্রতিরোধে দ. কোরিয়াকে অনুসরণ করুন: জাতিসংঘ

০১ মে ২০২০, ০৮:০৭ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণ কোরিয়াকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় করোনা মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দেন তিনি।

দক্ষিণ কোরিয়ার নেওয়া পদক্ষেপকে গ্রিন ডিল বলছে জাতিসংঘ। গুতেরেস বলছেন, দক্ষিণ কোরিয়ার গৃহীত পদক্ষেপকে সবার অনুসরণ করা উচিত। কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টেশন দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। শনাক্তদের ৪ জন বহিরাগত।

তবে শুক্রবারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯ জন, এতে করে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৪ জন। মোট মৃতের সংখ্যা ২৪৮ জন।

অন্যদিকে মার্চের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৫০০ কিন্তু এ সংখ্যা এপ্রিলে নেমে আসে দৈনিক শ’ খানেকের কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদিত টেস্টিং পদ্ধতি অনুসরণ করেছে দক্ষিণ কোরিয়া। এদিকে ডব্লিউএইচও বলছে, যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব কৌশল অবলম্বন করেছে।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬