ভারত

তৃতীয় দফায় লকডাউন বাড়ল আরও ২ সপ্তাহ

০১ মে ২০২০, ০৭:৪০ PM

© ফাইল ফটো

ভারতে তৃতীয় দফায় আরো দুই সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বলবৎ থাকা অবস্থায় সারা দেশে আরো দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিল কেন্দ্রীয় সরকার।

আজ শুক্রবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো। করোনা ভাইরাসের প্রকোপ না কমায় দফায় দফায় মন্ত্রিদের নিয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে গত ১৪ এপ্রিল লকডাউনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয় ভারত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই পরিস্থিতি বিবেচনায় এলো নতুন সিদ্ধান্ত।

এদিকে ভারতে আজ শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫ জন, মৃত্যু হয়েছে ১১৫২ জনের।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬