যুক্তরাষ্ট্রে লকডাউন তুলতে বন্দুক হাতে বিক্ষোভ

০১ মে ২০২০, ০৩:১৩ PM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে লকডাউন তুলে নেয়ার দাবিতে অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ করেছেন কয়েক’শ জনগণ । গতকাল বৃহস্পতিবার মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের লকডাউনের বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শিত হয়।

এসময় তারা মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। বিক্ষোভে অনেককে মাস্ক ছাড়া বের হতে দেখা যায়। অনেককে দেখা যায় বুকে বন্দুক জড়িয়ে বিক্ষোভ প্রকাশ করতে। এসময় বিক্ষোভকারীরা ১ এপ্রিলের মধ্যে রাজ্য থেকে লকডাউন তুলে নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের কেউ কেউ রাজ্যের আইনসভা হাউস চেম্বারেও প্রবেশের চেষ্টা চালান। পুলিশ সদস্যদের পর্যন্ত আটকে দেয় তারা। চিৎকার করে বলতে থাকেন- “আমাদের প্রবেশ করতে দিন।” অবশ্য এ সময় রাজ্যের সিনেট অধিবেশনে কমসংখ্যক সদস্যই উপস্থিত ছিলেন।এসময়

যুক্তরাষ্ট্রে এটাকে লকডাউনবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। লকডাউনবিরোধী এসব বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারী। করোনাভাইরাস সংকট যুক্তরাষ্ট্রে কমে আসার তেমন কোনো আভাস না পাওয়া গেলেও লকডাউন উঠিয়ে নেওয়ার পক্ষে ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে প্রায় ১১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৬৪ হাজার মানুষের।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬