করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুস্তিন

০১ মে ২০২০, ০৯:১৩ AM

© ফাইল ফটো

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের একটি ভিডিও মিটিং সম্প্রচার করে সরকারি রসিয়া-২৪ টেলিভিশন। সেখানেই মিশুস্তিন জানান, তিনি করোনা আক্রান্ত।

রাশিয়া টুয়েন্টিফোরে সম্প্রচারিত ওই ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‌‘আমি এইমাত্র জানতে পারলাম যে, আমি যে করোনা পরীক্ষা করেছিলাম তার ফল পজেটিভ এসেছে। তাই আমার সহকর্মীদের সুরক্ষার স্বার্থে আমাকে এখন বাধ্যতামূলক সেলফ আইসোলেশনে থাকতে হবে।’

করোনার সংক্রমণ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মিশুস্তিনের যা হয়েছে, যে কারও সঙ্গেই তা হতে পারে। হাসপাতাল থেকে মিশুস্তিনকে ফোন করতে বলেন পুতিন। যদিও, রাশিয়ার প্রধানমন্ত্রী এখনো হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত ১ লাখ ছাড়িয়ে যায়। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭৩ জন ইতোমধ্যে মারা গেছেন।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬