লকডাউনের মধ্যে বাজার করতে গিয়ে বউ নিয়ে ফিরে এল ছেলে! (ভিডিও)

৩০ এপ্রিল ২০২০, ০৩:৫৮ PM

© আনন্দবাজার

করোনাভাইরাসের জেরে লকডাউন চলছে গোটা ভারতে। তার মাঝে অদ্ভুত সব খবর প্রকাশ পাচ্ছে। যেমন লকডাউনের মধ্যেই এক যুবক মুদিখানার বাজার করতে বেরিয়ে স্ত্রী নিয়ে হাজির ঘরে। আকাশ থেকে পড়ার অবস্থা তাঁর মায়ের। মা ছুটলেন থানায়। উত্তরপ্রদেশে গাজিয়াবাদের সাহিবাবাদ থানা এলাকায় ঘটনা।

বুধবার সাহিবাবাদ থানায় গিয়ে হাজির হন এক নারী, বলেন, লকডাউনের মাঝে তাঁর ছেলেকে বাজার করতে পাঠিয়েছিলেন, কিন্তু ছেলে বউ নিয়ে বাড়ি ফিরেছে। তিনি এখন এই সম্পর্ক মেনে নেওয়ার অবস্থায় নেই। পুলিশও এমন অদ্ভুত কথা শুনে অবাক হয়ে যায়। কথা বলে ওই বছর ছাব্বিশের যুবক গুড্ডুর সঙ্গে। খবর: আনন্দবাজার।

গুড্ডু জানিয়েছে, মাস দু’য়েক আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছিল সাবিত্রীর সঙ্গে। তাঁরা হরিদ্বারে এক আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন। কিন্তু সাক্ষীর অভাবে তাঁরা ম্যারেজ সার্টিফিকেট পাননি। ঠিক করেন, পরে হরিদ্বার গিয়ে সার্টিফিকেট নিয়ে আসবেন। কিন্তু তার মাঝেই লকডাউন শুরু হয়ে যায়।

হরিদ্বার থেকে ফিরে স্ত্রী সাবিত্রীকে দিল্লির একটি ভাড়া বাড়িতে রেখেছিলেন গুড্ডু। ভেবেছিলেন, সময় ও সুযোগ মতো বাড়ি নিয়ে আসবেন। কিন্তু তার মাঝেই লকডাউন শুরু হয়ে যায়। ফলে তাঁকে সেই পরিকল্পনা মুলতুবি রাখতে হয়। আবার সাবিত্রী যে বাড়িতে থাকতেন তার মালিক বাড়ি খালি করার কথা বলেছেন। বাধ্য হয়ে তিনি সাবিত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন গুড্ডু।

গুড্ডুর মা ছেলের বিয়ের বিষয়ে কিছুই জানতেন না, তিনি এই বিয়ে মানতে চাইছেন না। এই অবস্থায় সাহিবাবাদ পুলিশ একটি সমাধানের রাস্তা খুঁজে বের করেছে। তারা সাবিত্রীর বাড়ি মালিককে অনুরোধ করেছে, লকডাউনের সময় গুড্ডু ও সাবিত্রীকে যেন ওই বাড়িতে থাকতে দেওয়া হয়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬