করোনা সঙ্কটে শিক্ষার্থীদের পাশে ‘জয় বাংলা স্কোয়াড’

৩০ এপ্রিল ২০২০, ০৩:৩৫ PM

© টিডিসি ফটো

দেশের ‌বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কচুয়ার মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী পৌছে দিয়েছেন ‘জয় বাংলা স্কোয়াড’ এর সদস্যরা। জয়বাংলা স্কোয়া‌ডের প্রধান সমন্বয়ক ফয়েজউল্লাহ মানিক, দানবীর সৈয়দ স‌ু‌য়েজ ও এমএস ইমরা‌নের সার্বিক সহ‌যোগিতায় জয়বাংলা স্কোয়াডের পক্ষ থেকে কচুয়াস্থ সারাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী পৌছে দেন চাঁদপু‌রের ‘জয় বাংলা স্কোয়াড’ এর স্বেচ্ছাসেবীরা।

এছাড়া কচুয়াস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন বয়দের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। স্কোয়াডের কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবক মাহাবুব বেপারি এবং জাহিদ হাসানের তত্ত্বাবধানে এই উপহার সামগ্রী প্রস্তুত করা হয়। প্রথম দফায় ১২ জনকে রমজান মাস উপলক্ষে এ উপহার সামগ্রী পাঠানো হয়েছে।

এ বিষয়ে ‘জয় বাংলা স্কোয়াড’ এর প্রধান সমন্বয়ক ফয়েজউল্লাহ মানিক বলেন, ‘জয় বাংলা স্কোয়াড’ এই করোনা মহামারি সঙ্কটের শুরু থেকেই মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছে। বৃহৎ পরিসরে করবার মানসিকতা থাকলেও অনেক সময় সামর্থ্যের সীমাবদ্ধতা থমকে দিতে চায় আমাদের কাজের গতি। কিন্তু আমরাও থামবার চিন্তাও করিনি।

তিনি বলেন, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাই এই পরিবারের প্রতি একটু আলাদা নজর ছিল শুরু থেকেই। আমি এবং আমার সহযোগীরা মিলে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ এর অধিক শিক্ষার্থীদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। কেবল আমার নিজ জেলা চাঁদপুরেই ৫০ এর বেশি শিক্ষার্থী বন্ধুদের পাশে দাঁড়িয়েছে জয় বাংলা স্কোয়াড। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক শ্রমজীবী মানুষের পাশেও দাঁড়াবার চেষ্টা করেছি আমরা।

শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্যা‌কে‌টিংসহ বি‌ভিন্ন সহ‌যোগীতায় ছি‌লেন, জয় বাংলা স্কোয়া‌ডের স্বেচ্ছা‌সেবক ই‌ঞ্জিঃ ইব্রাহীম খ‌লিল বাদল, শ‌রিফুল ইসলাম, এসএম জা‌কির হো‌সেন সবুজ, র‌ফিকুল ইসলাম র‌ণি, রা‌সেল,‌ মিয়া মোঃ সো‌হেল, কামরুল, ‌হিমু প্রমুখ।

সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬
পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • ০৬ অক্টোবর ২০২৬