মক্কা-মদিনায় সেই মুগ্ধকর দৃশ্য নেই, ঘরে ঘরে যাচ্ছে ইফতার

৩০ এপ্রিল ২০২০, ০৯:৩০ AM

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়েছে মুসলমানদের পবিত্র শহর মক্কা মোকাররমা ও মদিনাতুল মনোয়ারাতেও। মুসলিম উম্মাহর এই দুই মিলনস্থলে স্বাভাবিক সময়ে একরকম চিত্র থাকলেও রমজান ও হজের সময় এখানকার পুরো দৃশ্যটাই পাল্টে যায়। মুসলিম বিশ্বে এখন অতিবাহিত হচ্ছে রমজান মাস। শুদ্ধতায় সমৃদ্ধ হওয়ার মাস। এ সময় সাধারণত মক্কা-মদিনায় মুসল্লি ও ওমরাহকারীদের উপচে পড়া ভিড় সবার চোখে লাগে। কোথাও যেন তিল ধারণের ঠাঁই থাকে না।

বাইতুল্লায় মুগ্ধতার এক চিত্র ইফতারের মুহূর্তটি। আগত মুসল্লিরা অনেকটা আগ্রহ নিয়ে যেমন স্থানীয়দের ইফতার গ্রহণ করেন; তেমনি পরিবেশনকারীরাও নিজেদের জন্য এটিকে বড় সৌভাগ্য হিসেবেই দেখেন। অপূর্ব এক পরিবেশে, এক দস্তরখানে বিভিন্ন ভাষা ও বর্ণের সবাই যেন এক দেহতুল্য। বছরের যে সময়টি মক্কা-মদিনায় নানা প্রকারের খেজুর ও জমজমের সুপেয় পানি দিয়ে শত শত মিটার দস্তরখান সাজানো থাকত।

কিন্তু আজ করোনার এক অদৃশ্য থাবায় অতীত মনে হচ্ছে। তবে সুখের বিষয় হল, আজ সে পরিসেবা অন্যভাবে পরিবর্তিত হয়ে প্যাকেটজাত করে মক্কার অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়ার কাজটি খুব যত্নের সঙ্গেই করা হচ্ছে। আর এটি ‘বিররান বি মাক্কাহ’ বা ‘মক্কার অধিবাসীদের প্রতি সদয় আচরণ’ প্রকল্পের অন্তর্ভূক্ত। মক্কা ও মদিনা বিষয়ক অধিদফতরের প্রেসিডেন্ট শাইখ আব্দুর রহমান সুদাইসের নির্দেশে এবং মক্কা ও মদিনা সিটির সহযোগিতায় ‘রমজান ইফতার প্যাক’ নামে এ কার্যক্রম চালু হয়।

মক্কায় যেটির দায়িত্বে আছে ‘বিররান বি মাক্কাহ্’ বা ‘মক্কার অধিবাসীরে প্রতি সদয় আচরণ’ আর ‘খাইরুল মদিনা’ নামে মদিনা শহরেও কার্যক্রম চালু আছে। প্রসঙ্গত এখানে উল্লেখ করতে হয়, মক্কা-মদিনা বিষয়ক অধিদফতর সামাজিক ও মানবিক কল্যাণ বাস্তবায়নের নিমিত্তে নানা প্রকল্প পরিচালনা করে। যাতে রাষ্ট্রীয় দায়িত্বে আদায়ের পাশাপাশি পবিত্র এ দুই শহরে বসবাসরতদের খাদ্য নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়।

প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেরী স্টোপসে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘ভোরে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্স…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬