রোজা রাখছেন পুতিনের প্রেস সেক্রেটারির মেয়ে!

২৯ এপ্রিল ২০২০, ০৯:৩৪ AM

© সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারিতে প্রাণ গেছে হাজার হাজার মানুষ। বিশ্বের এমন পরিস্থিতিতে শুরু হয়েছে মুসলিমদের ইবাদতের মাস মাহে রমজান। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের মেয়ে এলিজাবেথা বেশ খানিকটা ঝুঁকে পডেছেন ইসলামের প্রতি। ইসলামের প্রত্যেক দিকনির্দেশনা মেনে চলার প্রতি আগ্রহ দেখাচ্ছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে এলিজাবেথা জানান, চলতি রমজান মাসে তিনি একটিও রোজা বাদ দিতে চান না। তিনি আরো জানিয়েছেন, ছোট থেকেই তার বাবা-মা তাকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিয়েছে‌ন, কখনো কোনো ধর্ম পালনে জোর করেননি।

রুশ প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ চেয়েছিলেন, এলিজাবেথা বুঝতে শিখলে নিজেই যেকোনো একটি ধর্ম বেছে নেবে। সেইমতোই এলিজাবেথা তার ইসলামের প্রতি ঝোঁকের কথা জানিয়েছেন। বাল্যকালের প্রথম ভাগে এলিজাবেথা বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হয়েছিলেন, কিন্তু তিনি নিজেকে ইসলাম ধর্মের সঙ্গেই একাত্ম করতে পেরেছেন। তাই গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের সঙ্গে তিনিও এবছর সবগুলো রোজা করবেন বলে জানিয়েছে‌ন।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬