করোনা সংক্রমণে চীন ও ইরানকে ছাড়িয়ে গেল রাশিয়া

২৮ এপ্রিল ২০২০, ০৯:১৮ PM

© বিবিসি

সরকারি হিসেবে রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণের ঘটনা চীন ও ইরানে আক্রান্ত ব্যক্তির সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার রুশ সরকার জানিয়েছে গত একদিনে ছয় ৪১১ জন আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ হাজার ৫৫৮। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী মস্কোতে।

রাশিয়াতে করোনাভাইরাসে এখনও পর্যন্ত মারা গেছে ৮৬৭ জন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ইরানে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৫৮৪ এবং চীনে ৮৩ হাজার ৯৩৮ জন।

অবশ্য অনেক স্বাস্থ্য কর্মকর্তা সরকারি এই পরিসংখ্যান বিশ্বাস করেন না। তারা তাদের ৭২ জন সহকর্মীর নামের একটি তালিকা প্রকাশ করে বলছেন যে তারা সবাই করোনাভাইরাসে মারা গেছেন।

সরকারবিরোধী একটি ওয়েবসাইট ওপেন মিডিয়া বলছে, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী না থাকায় মস্কোর একটি হাসপাতাল থেকে বহু নার্স চলে গেছেন। কর্তৃপক্ষ অবশ্য এই খবর অস্বীকার করেছে। খবর: বিবিসি বাংলা।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬