বিশ্বে করোনায় আক্রান্ত হতে পারে ১০০ কোটি মানুষ

২৮ এপ্রিল ২০২০, ০৮:৫৭ PM

© বিবিসি

দরিদ্র ও সংঘাত কবলিত দেশগুলোকে সাহায্য করা না হলে সারা বিশ্বে ১০০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক একটি সাহায্য সংস্থা।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি বা আইআরসি বলছে, সংক্রমণ শ্লথ করার লক্ষ্যে আর্থিক ও মানবিক সাহায্যের প্রয়োজন। খবর: বিবিসি বাংলা।

আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়াকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি বলছে, এসব দেশে বড় ধরনের মহামারি এড়াতে তাদেরকে জরুরি ভিত্তিতে অর্থ সাহায্য দেওয়া প্রয়োজন।

আইআরসি বলছে, প্রয়োজনীয় সাহায্য দেওয়া না হলে যুদ্ধকবলিত ও অস্থিতিশীল দেশগুলোতে ১৭ থেকে ৩২ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে।

সারা বিশ্বে এখনও পর্যন্ত ৩০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। মারা গেছে দুই লাখেরও বেশি মানুষ।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬