৩ হাজার মানুষকে একমাস খাওয়াবেন তাহসান

২৮ এপ্রিল ২০২০, ০৫:০২ PM

© ফাইল ফটো

সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবাম ‌‘কথোপকথন’র মাস্টার ডেট কপি বিক্রি হলো ৭ লাখ ৫০ হাজার টাকা। করোনারভাইরাসের কারণে দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য সোমবার ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামে বিশেষ নিলামে ওঠে অ্যালবাম ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠা।

করোনার কারণে দেশের চলমান লকডাউন পরিস্থিতিতে অনেক দিনমজুর মানুষ যারা দিন আনে দিন খায় তারা আছেন কঠিন বিপদে। কাজ নেই তাই ঘরে খাবারও নেই। নিলামে বিক্রি হওয়া টাকায় তাহসান এমন ৩ হাজার মানুষকে এক মাস খাওয়াবে বলে জানালেন।

জানা গেছে আমিন হাসান নামের একজন ৭ লাখ ৫০ হাজারে এই নিলাম জিতেছে। নিলামের এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে। নিলামের এই টাকা দিয়ে তিন হাজার মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক। আর আমিন হাসান প্রিয় শিল্পীর কাছ থেকে নিলামে পাওয়া এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। মা ও মেয়ে দুই প্রজন্ম তাহসানের ভক্ত। নিলামে জয়ী আমিন হাসান এর বেশি কিছু সে বলতে চান না। তাহসানও তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে তাহসান বলেন, প্রথমে ভেবেছলাম এতো টাকা দেবে কিনা। এতো দাম ধরা ঠিক হবে কিনা। আমার মনে হয়েছিল, আমার হয়তো লাখো, কোটি ভক্ত আছে। কিন্তু আমি তো সবার জন্য এটা করছি একজনের কাছের এটার মূল্য থাকলেই হলো। আমার মনে হচ্ছিল, যাঁরা আমার কাজ দেখেছে, তাঁরা এই দুটি বস্তুর মূল্য বুঝবে, এই আত্মবিশ্বাস আমার ছিল। আমি খুবই খুশি যে আমার ত্যাগটা ভালোভাবে কাজে লাগবে। আমার কাছে মহা মূল্যবান এই দুটি বস্তুর থেকে আয়কৃত টাকা ভালো জায়গায় যাবে। যিনি নিলাম জিতেছেন, তাঁকে সামনাসামনি ধন্যবাদ জানানোর জন্য অপেক্ষা করছি।’

ট্যাগ: বিনোদন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
close