মানুষ বলে, সবচেয়ে পরিশ্রমী প্রেসিডেন্ট আমি: ট্রাম্প

২৭ এপ্রিল ২০২০, ০৮:৩৯ PM

© ইন্টারনেট

নিজেকে ইতিহাসের সবচেয়ে পরিশ্রমী প্রেসিডেন্ট বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, যে লোকেরা আমাকে চেনে ও আমাদের দেশের ইতিহাস জানে তারা বলে,ইতিহাসের সবচেয়ে পরিশ্রমী প্রেসিডেন্ট আমি। এ সম্পর্কে জানি না।

তিনি বলেন, ‘আমি একজন প্ররিশ্রমি। সম্ভবত প্রথম সাড়ে তিন বছরে দেশের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে অনেক বেশি কাজ করেছি আমি। মিথ্যা সংবাদকে ঘৃণা করছি।’

কিছুক্ষণ পর আরেকটি টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘খুব সকালে উঠে অনেক রাত পর্যন্ত কাজ করি। অনেক মাস হলো হোয়াইট হাউজ ছেড়ে কোথাও যাইনি। তারপরও আমার ব্যর্থতা নিয়ে নিউইয়র্ক টাইমসে গল্প তৈরি হয়।’

এর আগে এক সংবাদ সম্মেলনে করোনা চিকিৎসায় জীবাণুনাশক ইনজেকশন করে দেহে ঢুকানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। এবার নিজের সম্পর্কে এমন মন্তব্য ট্রাম্পের‌। ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রে যখন ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত তখন এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেছেন, ‘ভয়ানক অবিচার বন্ধ করতে মিথ্যা সংবাদের প্রতিষ্ঠানসহ সবার বিরুদ্ধে মামলা করা উচিত।’

গত শনিবার সংবাদ সম্মেলন করলেও কাউকে প্রশ্ন করতে দেননি ট্রাম্প। তার মতে গণমাধ্যম বেশির ভাগ সময় ‘শত্রুতাভাবাপন্ন প্রশ্ন’ করে। সেজন্য সংবাদ সম্মেলনের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর: ওয়াশিংটন পোস্ট

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬