করোনা: সময় কাটাতে বাড়িতে তাসের আসর, নারী ও শিশুসহ আক্রান্ত ৪০

২৬ এপ্রিল ২০২০, ০৮:৫২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ভারতের অন্ধ্রপ্রদেশে লকডাউনের অলস সময় কাটাতে বন্ধুবান্ধব ও নারী-শিশুসহ পরিবারকে সঙ্গে বাড়িতে তাসের আসর। সেই আসর থেকেই নারী ও শিশুসহ করোনা আক্রান্ত হলেন ৪০ জন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারতে। দেশটির অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলার বিজয়ওয়াড়া শহরে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কৃষ্ণ জেলার কালেক্টর মহম্মদ ইমতিয়াজ। তিনি জানান, সময় কাটাতে বন্ধুবান্ধব ও নারী-শিশুসহ পরিবারকে সঙ্গে বাড়িতে তাসের আসর বসিয়েছিলেন এক ট্রাকচালক। সেখান থেকে ২৪ জনের শরীরে ছড়িয়েছে করোনাভাইরাস।

তিনি আরও জানান, এই ঘটনার পাশাপাশি বিজয়ওয়াড়া কৃষ্ণ লঙ্কা এলাকায় আরো এক ট্রাক ড্রাইভার নিজের বাড়িতে তাসের আসর জমানোয় সেখানেও ১৫ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর ফলে গত দু’দিনে অন্ধ্রপ্রদেশে তাসের আসর থেকে কোন আক্রান্ত হয়েছেন ৪০ জন। পরিস্থিতি সামাল দিতে অন্ধপ্রদেশ সরকার জনগণের কাছে অনুরোধ করেছেন লকডাউন সঠিকভাবে পালন করার জন্য।

প্রসঙ্গত, ভারতের একাধিক শহরের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াকে করোনার হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র এই শহরেই এখন পর্যন্ত শতাধিক মানুষ করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জনসাধারণের গাফিলতির জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে আরও আক্রান্তের সংখ্যা।

 

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬