করোনায় মৃতদের খবর পড়ার সময় কান্না উপস্থাপিকার

২৬ এপ্রিল ২০২০, ১১:০৫ AM

মরণঘাতী করোনাভাইরাসের প্রাণ কেড়ে নেয়ার ধারাবাহিক খবর দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন যুক্তরাজ্যের স্কাউ নিউজের উপস্থাপিকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ২০ হাজার তিনশ ১৯ জনের মৃত্যু হয়েছে। ওই সময় উপস্থাপিকা বলছিলেন- আমরা জানি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একশ আট বছর বয়সী ব্যক্তি মারা গেছেন। অন্যদিকে মাত্র পাঁচ বছরের শিশুও মারা গেছে।

এরপর তিনি বলতে থাকেন, নিজের স্ত্রী মৌরিনকে ছেড়ে দূরে থাকতে পারেননি বলে গর্ডন উইলিয়াম মার্টিন ম্যানচেস্টার থেকে চাকরি ছেড়ে চলে এসেছিলেন। সেই তিনিও মারা গেছেন। এছাড়া ফার্মাসিস্ট পূজা শর্মা তার বাবা মারা যাওয়ার একদিন পর মারা গেছেন। তারা দু'জনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরো বলেন, মৃত বন্ধুদের প্রতি অন্যরা শ্রদ্ধা নিবেদন করছে, প্রিয়জন হারিয়ে অনেকেই বলছে- হারানো মানুষগুলো তাদের হাসির খোরাক ছিল; অথচ হারানো মানুষগুলোকে কিছুই দিতে না পারার আক্ষেপ রয়েছে অনেকের ভেতর।

এই কথাগুলো বলার সময় কণ্ঠ জড়িয়ে যায় উপস্থাপিকার। এরপর এক শিশুর মৃত্যুর খবর দিয়ে তার সম্পর্কে বলতে গিয়ে আরো মুষড়ে পড়েন উপস্থাপিকা কিমবারলে।

খবর পড়া শেষে সবাইকে ধন্যবাদ দিয়েই সজোরে কাঁদতে থাকেন তিনি। পরে অন্যরা এসে তাকে শান্ত করার চেষ্টা করে।

সূত্র : মিরর

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬