নাকের ছিদ্রে ২ ফোঁটা সরিষার তেলেই মরবে করোনা

২৫ এপ্রিল ২০২০, ০৬:৫২ PM
রামদেব

রামদেব © ফাইল ফটো

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ভারতেও এর ভয়াবহতা থেকে রক্ষা পায়নি। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি। এ অবস্থায় বাড়িতে বসেই করোনা পরীক্ষা পদ্ধতি বলে দিয়েছেন ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতা রামদেব।

রামদেবের দাবি, যোগের পাশাপাশি নাকের ছিদ্রে দু’ফোঁটা সরিষার তেল দিলে, শ্বাসনালীতে যদি করোনা ভাইরাস থাকে তবে তা পেটে চলে যাবে। আর সেখানে অ্যাসিডে পড়ে জীবাণুগুলি মারা যাবে।

করোনা পরিস্থিতি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছিলেন রামদেব। সেখানে তিনি দাবি করেন, বয়স্করা বিশেষ করে যাদের হাইপার টেনশন ও হার্টের সমস্যা রয়েছে, তারা যদি ৩০ সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারেন, তবে বুঝে নিতে হবে তাদের শরীরে করোনা নেই।

একইভাবে কম বয়সীদের ক্ষেত্রে ১ মিনিট শ্বাস বন্ধ রেখে এই পরীক্ষা চালানো যেতে পারে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর তিনি বলেন বলেন, যোগের পাশাপাশি নাকের ছিদ্রে দু'ফোঁটা সরিষার তেল দিলে, শ্বাসনলিতে থাকা করোনা ভাইরাস পেটে চলে যাবে। আর সেখানে গেলেই অ্যাসিডে জীবাণুগুলো মারা পড়বে।

এর আগে করোনা মোকাবিলায় ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা গোমূত্র পান থেকে শুরু করে বিভিন্ন ধরনের উদ্ভট পরামর্শ দেন। গোমূত্র আর গোবর খাওয়ার পার্টিও করেন তারা।

সেই তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। ট্রাম্পের মতে, অতিবেগুনি রশ্মি ও ঘরো‌য়াভাবে ব্যবহৃত জীবাণুনাশক শরীরে ঢুকিয়েও করোনা ভাইরাস দূর করা যেতে পারে। এই উপায়গুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। যার প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞরা সাফ জানিয়েছেন, ট্রাম্পের পরামর্শ মানলে মানুষের প্রাণহানিও অসম্ভব নয়।

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬