স্প্যানিশ ফ্লুর পর করোনাকেও হারালেন ১০৬ বছরের বৃদ্ধা

২৫ এপ্রিল ২০২০, ০৫:৪৯ PM

© সংগৃহীত

১৯১৮ সালে মাত্র ৬ বছর বয়সে স্প্যানিশ ফ্লু – তে আক্রান্ত হয়েছিলেন স্পেনের আনা ডেল ভালে। ভয়াবহ সেই মহামারি থেকে রক্ষা পাওয়ার ১০২ বছর পরে ফের তিনি আক্রান্ত হলেন আরেক মহামারি করোনায়। আর শেষ পর্যন্ত তাকেও করলেন কুপোকাত। তাঁর এই যুদ্ধ জয়ের কাহিনী প্রকাশ্যে আসতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা।

জানা গেছে, ১৯১৮ সালের জানুয়ারি থেকে ১৯২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলা ৩৬ মাসের স্প্যানিশ ফ্লু মহামারিতে আক্রান্ত হয়েছিলেন বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ। যার মধ্যে ১০ কোটি মানুষের মৃত্যুও হয়। কিন্তু, কিছুই হয়নি ৬ বছরের ওই শিশুটির। এবারও সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন দু’লাখের কাছাকাছি মানুষ। স্পেনেও ২২ হাজার জনের মৃত্যু হয়েছে। ঠিক সেই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আলকালা ডেল ভ্যালির একটি নার্সিংহোমে আরও ৬০ জন রোগীর সঙ্গে ভর্তি ছিলেন ১০৬ বছর বয়সী আনা।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লা লিনিয়া এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা ও চিকিৎসকদের হাতযশে করোনাকেও কুপোকাত করে জীবনযুদ্ধে জয়ী হলেন ওই ১০৬ বছরের বৃদ্ধা। আগামী অক্টোবরে ১০৭ বছরে পা দিচ্ছেন তিনি। তার আগে যেন পুর্নজন্ম হলো আনা ডেল ভালে নামে স্পেনের ওই বৃদ্ধার।

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬