চতুর্থবারের মত গিনেস বুকে মাগুরার মাহমুদুল

২৫ এপ্রিল ২০২০, ০৮:১২ AM

© সংগৃহীত

চতুর্থবারের মতো গিনেস বুকে নাম লিখিয়েছেন মাগুরার মাহামুদুল হাসান (১৮)। এবার এক মিনিটে সবচেয়ে বেশি বার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে ও ধরে (মোস্ট ফুটবল 'সকার বল' নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ইন ওয়ান মিনিট) এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) রাতে তাকে এই স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। এক মিনিটে ৬৬ বার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকাট্রনিক্স বিভাগে ডিপ্লোমা প্রকৌশলে পড়ছেন মাহামুদুল হাসান। মাহামুদুলের বাড়ি মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে। বাবা সোহেল রানা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী।

এর আগে আরও তিনটি গিনেস রেকর্ড রয়েছে এই তরুণের দখলে। গত বছর আগস্টে এক মিনিটে সবচেয়ে বেশি বার ঘাড়ের ওপর বাস্কেটবল নাচিয়ে ও ধরে রেকর্ড গড়েন মাহামুদুল হাসান। একই বছরের এপ্রিলে এক মিনিটে দুই হাতের মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে রেকর্ড গড়েন তিনি। এই ফুটবল ফ্রি স্টাইলার প্রথম রেকর্ডটি গড়েন ২০১৮ সালে। সেটি ছিল এক মিনিটে সবচেয়ে বেশি বার বাহুর ওপরে ফুটবল ঘুরিয়ে (১৩৪ বার)।

ট্যাগ: ফুটবল
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬