পাকিস্তানে রমজানে খুলে দেয়া হচ্ছে মসজিদ

২৪ এপ্রিল ২০২০, ১২:৪৮ PM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের বিস্তার না কমলেও পবিত্র রমজান মাসে পাকিস্তানে মসজিদ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে এ নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির চিকিৎসকরা।

জানা যায়, করোনাভাইরাসের কারণে পাকিস্তানে গত এক মাস ধরে বন্ধ ছিল মসজিদে জামাতে নামাজ আদায়। তবে রমজানের কথা মাথায় রেখে সরকার মসজিদ বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এদিকে করোনা প্রকোপের মধ্যে পাকিস্তানে মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও ইসলাম ধর্মের উৎপত্তিস্থল সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রমজানেও বন্ধ রাখা হয়েছে মসজিদে নামাজ।

পাকিস্তানের চিকিৎসকদের শীর্ষ সংগঠনগুলো দাবি করছে, যদি রমজানে মসজিদ খোলা হয় তাহলে আগামী মাসে পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা বহুগুণে বেড়ে যাবে।

 

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬