যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা অর্ধ লাখ ছাড়াল

২৪ এপ্রিল ২০২০, ১১:১৬ AM

© ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডব চলছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে দেশটিতে আরো তিন হাজার ১৭৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ২৪৩ জনে।

এতে প্রথমবারের মতো কোনো দেশে মৃতের সংখ্যা অর্ধ লাখ ছাড়াল। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৩১ হাজার ৯০০ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জনে।

এদিকে, মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২৫ হাজার ৫৪৯ জন মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন। মৃত্যুর হিসেবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৪ জন।

মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ১৮৩ জন। মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৮৬৮ জন।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটাবিশ্বে এখন পর্যন্ত ২৭ লাখ ২৫ হাজার ৯৭২ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১ লাখ ৯১ হাজার ৯৬৩ জনের।

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬