রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো (ভিডিও)

২৪ এপ্রিল ২০২০, ১০:৫২ AM

© ফাইল ফটো

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো।

এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

এতে তিনি বলেন, আসসালামু আলাইকুম। আজ কানাডা ও বিশ্বের অন্যান্য দেশের মুসলিমরা পবিত্র রমজান শুরু করছেন। এই মাসজুড়ে মুসলমানেরা ইবাদত করবে। সারা দিন রোজা শেষে সন্ধ্যায় তা ভঙ্গ করবে। রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, কোনও সন্দেহ নেই এবারের রজমান হবে সম্পূর্ণ ভিন্ন। আমি জানি মানুষ তাদের জীবনে রজমানের প্রকৃত অর্থ জীবনে বাস্তবায়নের পথ খুঁজে বের করবে।

তিনি আরও বলেন, কানাডার মুসলমানরা সবসময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভাল ও শক্তিশালী জায়গা হিসেবে গড়ে তুলতে অবদান রাখছে এবং এই মাসেও এর ব্যতিক্রম হবে না।

ট্যাগ: কানাডা
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬