মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বাঙালি শিক্ষক গ্রেফতার

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৬ PM

© টিডিসি ফটো

সম্প্রতি ভারতে নাগরিকত্ব আইন নিয়ে চলা সঙ্কটের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এক বাঙালি কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিল্লির ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ওই শিক্ষক।

গ্রেফতার ওই শিক্ষকের নাম সৌরদ্বীপ সেনগুপ্ত। তিনি আসামের শিলচর গুরুচরণ কলেজের পদার্থবিদ্যার অতিথি শিক্ষক। এছাড়া তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সহকারী সম্পাদক বলে জানা যায়।

অভিযোগ রয়েছে, ওই শিক্ষকের করা পোস্টে একটি ধর্ম ও মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এ নিয়ে সৌরদ্বীপের বিরুদ্ধে শুক্রবার গুরুচরণ কলেজে বিক্ষোভ করেছে শিক্ষর্থী। কলেজের অধ্যক্ষকে চিঠি লেখেন তারা। সৌরদ্বীপকে অবিলম্বে বরখাস্তের দাবি তোলেন। পরে সৌরদ্বীপের বিরুদ্ধে শিলচরের সদর থানায় এফআইআরও দায়ের করেন শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুরেই অবশ্য নিজের পোস্ট ডিলিট করার পাশাপাশি ক্ষমাও চেয়ে নেন সৌরদ্বীপ। নতুন একটি পোস্টে লেখেন, ‘পোস্টের মাধ্যমে কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে থাকলে আমি ক্ষমা চাইছি। একটি স্পর্শকাতর সাম্প্রদায়িক বিষয় নিয়ে আমি দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছি। এটা আমার বিচারের ভুল। কোনো ধর্মকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না।’

ফেসবুকে পোস্ট করার পর শুক্রবার সন্ধ্যায় প্রায় ৪০ জন শিক্ষার্থী তাদের বাড়ি ঘিরে ফেলেন। সৌরদ্বীপকে ক্ষমা চাওয়ার দাবি জানান। এমনকী সৌরদ্বীপের ঘরের দরজা খুলতেও বাধ্য করেন শিক্ষার্থীরা। সঙ্গে জয় শ্রীরাম স্লোগান তোলে। সেই ঘটনায় আতঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে সদর থানায় গেলে উলটে সৌরদ্বীপকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ), ১৫৩ (এ), ৫০৭ ধারা ও তথ্যপ্রযুক্তির আইনের ৬৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬