বাংলাদেশি বা পাকিস্তানির তথ্য দিলেই ৫০০০ রুপি পুরস্কার

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৮ AM

© সংগৃহীত

ভারতে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি অথবা পাকিস্তানিকে ধরিয়ে দিলে ৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। দেশটির মহারাষ্ট্রের দেয়ালে শোভা পাচ্ছে পুরস্কার সম্বলিত পোস্টার।

সম্প্রতি ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে পোস্টারটির ছবি। পোস্টারটি প্রকাশ করেছে ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’।

পোস্টারটি মারাঠি ভাষায় লেখা। মহারাষ্ট্রের আওরঙ্গবাদের দেয়ালে লাগানো ওই পোস্টারে বলা হয়েছে, যারা পাকিস্তানি কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সঠিক তথ্য দেবে তাদের এই অর্থ প্রদান করা হবে।

মারাঠি ভাষায় ওই পোস্টারে লেখা-
पाकिस्तान आणि
बांग्लादेशी घुसखोरांची
रोख 5000/ रुपये देण्यात येतील
महाराष्ट्र नवनिर्माण सेना संभाजीनगर

যার অর্থ হচ্ছে- পাকিস্তান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ৫০০০/- রুপি নগদ
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সামভাজিনগর।

এছাড়া সংগঠনটির ছাত্র শাখার নেতা আখিল চিত্রাও অবৈধ পাকিস্তানি ও বাংলাদেশিদের ধরিয়ে দিলে ৫ হাজার ৫৫৫ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সূত্র : এএনআই

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬