অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০ PM

© সংগৃহীত

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে সালমা খাতুনের দল। এ ম্যাচে জয়ের বাপারে আশাবাদী টাইগ্রেসরা।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। তাই এই ম্যাচে জিতে দল ঘুরে দাঁড়াতে চায় বলে জানিয়েছেন জাহানারা আলম।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে অস্ট্রেলিয়াও। দুই দলই তাই প্রথম জয়ের জন্য পরস্পরের মুখোমুখি হবে। ক্যানবেরা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

জাহানারা বলেন, ‘আমরা অবশ্যই জয়ের জন্য খেলতে নামবো। সবশেষ ম্যাচে যা হয়েছে তা ভুলে যেতে চাই। এটা খেলার অংশ। আমরা ভালো করার জন্য মুখিয়ে আছি। অবশ্যই আমরা সর্বশক্তি দিয়ে ফিরে আসতে চাই।’

এই পেসার আরো যোগ করেন, ‘আমার ভাবনা, যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী সেরাটা দিতে পারি তাহলে অবশ্যই জয় পাওয়া সম্ভব। আমরা নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখি।’

 

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬