ভারতীয় বিমানে উহান থেকে দিল্লিতে ২৩ বাংলাদেশি

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৬ AM

© টিডিসি ফটো

চীনের উহানে করোনাভাইরাসের কারণে আটকে পড়া ২৩ বাংলাদেশি নাগরিক ভারতের একটি বিশেষ বিমানে করে দিল্লি পৌঁছেছেন। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। নিয়মমাফিক তাদের এখন কোয়ারেন্টাইনে রাখা হবে উল্লেখ করা হয় ওই পোস্টে।

ওই পোস্টে আরও বলা হয়, ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে একটি বিশেষ ভারতীয় ফ্লাইটে সরিয়ে নেয়া হয়েছে। তারা বৃহস্পতিবার দিল্লিতে অবতরণ করেছেন। অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাদের দিল্লির শহরতলিতে কোয়ারেন্টাইনে রাখা হবে।

এর আগে, চলতি মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমানে করোনাভাইরাসের উৎস চীনের উহান শহর থেকে ৬৪৭ ভারতীয় দেশে ফেরেন। এরপরও যারা আটকা ছিলেন সেই ভারতীয়দের ফেরত আনার অনুমতি দিতে চীন ইচ্ছা করেই দেরি করছিল বলেও অভিযোগ ছিল ভারতের।

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬